কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়কের উপর সন্ত্রাসী হামলা
উপজেলা সংবাদদাতা
১২ মে, ২০২৩, 8:59 PM

গতকাল ১১ মে সন্ধ্যার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সোহাগ মোল্লার উপরে এই হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়ামাজমপুর গ্রামের প্রত্যক্ষদর্শী একজন বলেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাজমুল হকের নেতৃত্বে ৪/৫ জন সঙ্ঘবদ্ধ হয়ে অতর্কিত ভাবে লোহার রড ও হাতুড়ি দিয়ে ছাত্রলীগ নেতা সোহাগ মোল্লার উপরে হামলা চালায়।
এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসে নি।
আহত ছাত্রলীগ নেতা সোহাগ মোল্লার পিতার সাথে কথা বললে তিনি বলেন, ছেলেকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি, পরবর্তীতে আইনের কাছে অভিযোগ করব।