সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ীকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ
১২ মে, ২০২৩, 8:47 PM

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি মোড়ের ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেনকে চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে চাঁদা না দেয়ায় হাতকড়ি পরিয়ে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং তার অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের জনসাধারনের উদ্যোগে চারাগাঁও মাইজহাটি বাজার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক লোকজন অংশ নেন।
চারাগাঁও মাইজহাটি বাজার কমিটির সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম,বীর মুক্তিযোদ্ধা এরশাদ মিয়া,উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আমীর উদ্দিন,নির্যাতিত ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. জামাল হোসেন,আব্দুল হাসিম,২নং ওয়ার্ডের কৃষকলীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া,ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন সেলিম,ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,ভারতের মেঘালয়ের পাদদেশের অবস্থিত তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম কর্তৃক প্রায় সময়ই চারাগাঁও এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবী করে আসছেন, চাঁদা না দিলে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।
গত ৯ মে চারাগাঁও মাইজহাটি মোড়ের বাজারে বৈধ ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেনের দোকানে আরেক ব্যবসায়ী শহিদ মিয়া পাশর্^বর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা বাজারের রফিক এন্টারপ্রাইজ থেকে খরিদকৃত ৩৬ বস্তা শুকনো সুপারী কিনে এনে বিক্রির জন্য রাখা হয়। কিন্ত গত ১০ মে বিজিবি”র চারাগাঁও ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম এসে এই খরিদকৃত সুপারীতে চোরাই সুপারী বলে দোকানে তল্লাশী চালান এবং চাঁদা দাবী করেন। ব্যবসায়ী জামাল হোসেন বৈধ মালামালে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রক্ষিত ৩৬ বস্তা সুপারী বিজিবি নিয়ে যান এবং জামালকে হাতকড়ি পরিয়ে শারীরিক নির্যাতন চালান। পরে এলাকার লোকজন এসে প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল শুরু করলে জামাল হোসেনকে ছেড়ে চলে যান।
বক্তারা অবিলম্বে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দূর্নীতিবাদ নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে প্রত্যাহারসহ নিরীহ একাধিক মানুষের উপর চাদাঁ দাবী ও নির্যাতনের সুষ্ঠ বিচারের জন্য ২৮ বর্ডার গার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।