মসজিদের ৫০ফুট উঁচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
১১ মে, ২০২৩, 7:34 PM

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি মসজিদের ৫০ উঁচু মিনার থেকে সুমি (২৫)নামের মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার মসজিদের ৫০ফিট উঁচু মিনার থেকে ওই নারীকে উদ্ধার করে।
উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন নারী সুমি পশ্চিম গৌরীপাড়া (জোলাপাড়া, বৌবাজার) এলাকার বাসিন্দা স্বর্গীয় ঠাকুর দাস ও চন্দনা রাণী দম্পতির মেয়ে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানের একটি মসজিদের ৫০ফিট উঁচু চুড়ায় (মিনার) মানসিক ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পান তারা। এসময় স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিস কে বিষয়টি জানালে তারা ঘটনা স্থলে এসে ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে তার পরিবারের কাছে হস্থান্তর করেন।
মানসিক ভারসাম্যহীন সুমির মা চন্দনা রানী জানান, তার মেয়ের মানসিক সমস্যা আছে। যখন তখন এদিক ওদিক চলে যায়। বেশ কিছুদিন ধরে সে নিখোঁজ ছিল। মানুষের কাছে জানতে পেরে তাকে খুঁজে পেয়েছি।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ মেহেদী হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘন্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে ৫০ফিট উচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়।