দুর্গাপুরে ৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

#
news image

রাজশাহীর দুর্গাপুরে ঝালুকা মাঝারপাড়া গ্রামে গাঁজার গাছসহ সাকলাইন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। সে ওই গ্রামের মোস্তফার ছেলে। 

থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দাউদুজ্জামানসহ সংগীয় পুলিশ ফোর্স মিলে সোমবার (৮মে ) দিবাগত রাত প্রায় ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ঝালুকা মাঝার পাড়া গ্রামে আসামীর নীজ বাড়ির পাশের পেঁয়ারা বাগানে অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪ টি গাছের উচ্চতা ৪ ফুট এবং ১ টি গাছের উচ্চতা ৬ ফুট। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।

এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছ সহ ১ জনকে গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ওসি আরও বলেন,মাদকের বিরুদ্ধে আমরা সব সময় জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান আমাদের অব্যাহত থাকবে।

উপজেলা সংবাদদাতা

০৯ মে, ২০২৩,  9:45 PM