ফুলবাড়ীতে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
০৯ মে, ২০২৩, 4:56 PM
ফুলবাড়ীতে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ
ফুলবাড়ী উপজেলা সমাজ কল্যাণ কমিটি কর্তৃক ভিক্ষাবৃত্তির কাজে নিয়োজিত জনগোষ্ঠীর মাঝে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮জন ভিক্ষুকের মাঝে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব গরু বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে ও সসাজ সেবা অফিসার আখতারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে ৭জন প্রবীণ, অক্ষম, দুস্থ্য, অগ্নিকান্ড ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।