শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান খালেদা জিয়ার

#
news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৮ মে) রাত সোয়া ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মান্না। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি বের হন। 

মান্না জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন। মাানবজমিন

তিনি আরো বলেন, আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে। সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের বিকল্প নেই। বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার দাবি, হাতে সময় বেশি বাকি নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেওয়া যাবে না।

নাগরিক ঐক্যের দলীয় সূত্র জানায়, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতা দীর্ঘ আলোচনা করেন। সেখানে আগামী আন্দোলন, নির্বাচন, কূটনৈতিক তৎপরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য বিষয়ও রয়েছে। সমকাল

এর আগে বিএনপির অনেক সিনিয়র নেতা দলটির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করলেও এবারই প্রথম বিএনপির যুগপৎ আন্দোলনের কোনো শীর্ষনেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন।

নাগরিক প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  4:55 PM