ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন
জেলা সংবাদদাতা
০৯ মে, ২০২৩, 4:27 PM

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লারদান ইলেকট্রনিক্স নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন এ প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মি এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লারদান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর আগে মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাসকারি দোকান মালিকের পরিবার নিরাপদে অন্যত্র আশ্রয় নেন। একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পায়নি। এ আগুনে আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দোকান মালিক। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাৎ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয় কিছু বলতে পারেনি কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তরা।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিস (এফএসসিডি) স্টেসনের উপসহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড়ঘন্টার বেশি সময়ে নিয়ন্ত্রণে আনে। ওইসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।