শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার করবে না দেশের কোনো টিভি চ্যানেল

#
news image

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনেছে প্রিমিয়ার স্পোর্টস। তাদের থেকে ফিড কিনে খেলা দেখানোর আগ্রহ ছিলো বাংলাদেশের চ্যানেলগুলোর। কিন্তু মাত্রাতিরিক্ত অর্থ দাবি করায় সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এতে সাকিব-তামিমদের খেলা দেখা যাবে না বাংলাদেশ থেকে। চ্যানেলআই

তিন ম্যাচের সিরিজে খেলা সরাসরি সম্প্রচারের যে মূল্য ধরেছে প্রিমিয়ার স্পোর্টস, সেটিকে অযৌক্তিক মনে হচ্ছে চ্যানেলগুলোর কাছে। আর্থিক ক্ষতির শঙ্কা থাকায় এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কেউই।

মঙ্গলবার থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে এই সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। স্বাভাবিকভাবেই সেখানে নেই বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের নাম। বাংলাদেশের নামের পাশে লেখা- দ্রুত নিশ্চিত করা হবে। ইংল্যান্ডের কোনো চ্যানেলও দেখাবে না সিরিজটি।

তবে ভারতের দর্শকরা সিরিজটি উপভোগ করতে পারবেন। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন দেশটির দর্শকরা। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন। নর্থ আমেরিকার দর্শকরা উইলো টিভিতে সাকিব-তামিমদের খেলা দেখতে পারবেন।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৮ মে, ২০২৩,  3:50 PM