শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

#
news image

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

পূর্বাভাসে জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের ও  রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনের মধ্যে সৃষ্ট হতে যাওয়া লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া, ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আর সেই নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’য়। রোববার ই বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি তৈরি হলে বলা যাবে কোন পথে অগ্রসর হবে।

নাগরিক প্রতিবেদক

০৬ মে, ২০২৩,  3:40 PM