শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সুদানে পৌঁছেছে ৬৭৫ বাংলাদেশি

#
news image

সংকটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’

শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু ও অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাব। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।’

দুই দিন আগে খার্তুম থেকে বাসে করে ৬৫০ জন বাংলাদেশি পোর্ট সুদানের উদ্দেশে রওনা হন। তারা লোহিত সাগর পার হওয়ার জন্য পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দর পর্যন্ত ১২ ঘণ্টার যাত্রা করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান, কারণ তাদের অনেকে জীবনের ঝুঁকি নিচ্ছেন। যারা কর্মকর্তাদের নির্দেশনা মানতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন তিনি।

শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে বলেন, ‘কয়েকজনের জন্য সবার জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না। যেসব বাংলাদেশির পাসপোর্ট আছে, তাদের অবিলম্বে জাহাজে নেওয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে। যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং তারা পরবর্তীতে জাহাজ পাবেন।’

নাগরিক প্রতিবেদক

০৫ মে, ২০২৩,  3:37 PM