ফরিদপুরে ট্রাকচাপায় প্রতিবন্ধী ব্যক্তি নিহত
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)
০৪ মে, ২০২৩, 9:57 PM

ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ (৪৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পলাশ পৌরসভার হাড়ুকান্দি এলাকার মৃত মিলন ব্যাপারীর ছেলে।
(৪ মে) বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট আলিমুজ্জামান ব্রিজের ঢাল সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পলাশ শেখ শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ পলাশ আলিপুরের আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরে শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় প্রথমে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে আঘাত লেগে পড়ে যান। এরপর তাকে দ্রুতগামী একটি ট্রাক এসে চাপা দেয়। এমতাবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলচালক, ট্রাকচালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন বলেন, ট্রাকটি (কুষ্টিয়া-ট ১১-১২১৬) জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিহিত পলাশ ব্যাপারীর মৃতদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।