ছাতকে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক
অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ
০৪ মে, ২০২৩, 3:50 PM

সুনামগঞ্জের ছাতকের সাউদেরগাঁও গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে খাঁন গুষ্ঠী ও শেখ গুষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এ ঘটনা নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া ইউনিয়নের সাউদেরগাঁও জামে মসজিদের জায়গা মাপাযোগ নিয়ে দীর্ঘদিন ধরে খাঁন গোষ্ঠী ও শেখ গুষ্টির মধ্যে দন্ধ চলছিল। বৃহ¯পতিবার (৪ মে) সকালে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নি®পত্তির লক্ষে গ্রাম পাঞ্চায়েতের মুখোমুখি হলেও উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে ছাগলে খাঁন গুষ্ঠীর ধান খাওয়াকে কেন্দ্র দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চত করেছে। আহতদের কৈতক হসপিটাল ও গুরুত্বর আহতদের কয়েকজনকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে, খাঁন গোষ্ঠী নেতৃতে ছিলেন মুহিব খাঁন, মজম্মিল খান ও শেখ গুষ্টির নেতৃতে ছিলেন জয়নাল আবেদীন, এহিয়া। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভূইয়া বলেন, সংঘর্ষে গুরুত্বরদের সিলেটে পাঠানো হয়েছে অন্যানদের স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।