শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জাতীয় দলের ব্যাটিং কোচের দ্বায়িত্ব ছাড়ছেন জেমি সিডন্স

#
news image

২০০৭ সালে হেড কোচের দ্বায়িত্ব পালন করলেও দ্বিতীয় দফায় সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন জেমি সিডন্স। তার অধীনে রানে ফিরেছিলো শান্ত, লিটন, মিরাজরা। তবে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে এই অস্ট্রেলিয়ান থাকছেন বিসিবির অধীনেই। এখন থেকে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে।  ফেসবুক

নিজের ভেরিফাইড আইডিতে সিডন্স লিখেছেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। 

বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি। 

নাগরিক অনলাইন ডেস্ক

০১ মে, ২০২৩,  3:50 PM