শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

#
news image

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস ছিটকে খাদে পড়ে গেলে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। গত রোববার এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের।

নায়ারিতের প্রসিকিউটর কার্যালয় জানায়, শনিবার রাতে বাসটি মহাসড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। সড়কটি রাজ্যের রাজধানী টেপিক ও পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।

টুইটারে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের সহায়তায় আমরা শুরু থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ১১ জন নারী এবং সাতজন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

০১ মে, ২০২৩,  3:31 PM