সরিষাবাড়ীতে মহান মে দিবস পালিত

#
news image

"শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। 

সোমবার সকালে নির্মাণ,  ইলেকট্রিক, রং, ইট ভাটা, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথক পৃথক র‍্যালী বের করে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এসে মিলিত হয়। পরে স্থানীয় সংসদ সদস‍্য ডা: মুরাদ হাসান এমপি'র নেতৃত্বে বিশাল র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন। সরিষাবাড়ী শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে  আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জাতীয় শ্রমিক লীগের সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)

০১ মে, ২০২৩,  3:18 PM