বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু!
উপজেলা সংবাদদাতা
৩০ এপ্রিল, ২০২৩, 10:22 PM

বরগুনার বেতাগীর মোকামিয়া ইউনিয়নের মো শহিদুল মাতুব্বর এর ছেলে মো সালাহউদ্দিন (সাল্লু)’র ছুরিকাঘাতে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকামিয়া ইউনিয়নের লঞ্চ ঘাট বাজারে সন্ধ্যা আনুমানিক ৭ঃ৩০ এর দিকে মোঃ মুনসুর বেপারীর সাথে সাল্লুর কথা কাটাকাটির এক পর্যায়ে মুনসুর সাল্লুকে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করে।
পরবর্তীতে সাল্লুকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন, আমরা লাশ উদ্ধার করেছি। আমরা এখনো মাঠেই আছি।’