আম বাগানে বজ্রাঘাতে নিহত ২
উপজেলা সংবাদদাতা
২৮ এপ্রিল, ২০২৩, 11:48 AM
আম বাগানে বজ্রাঘাতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সাইফুলের আমবাগানে এ ঘটনা ঘটে।
মৃতেরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১২)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আম বাগানে ফ্রুট ব্যাগিং করার কাজ করছিলেন তারা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই শাহিন ও অসিমের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, হতাহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।