শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

#
news image

আজ ২১শে (এপ্রিল) শুক্রবার দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই দেখা যাচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চঘাটে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ গুলো ছেড়ে আসছে পাটুরিয়া ঘাট থেকে। এতে যাত্রীদের ভোগান্তির শিকার হচ্ছে বলেও জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখি যেগুলো লঞ্চ ঘাটে এসে পৌঁছালো সবগুলো লঞ্চেই অতিরিক্ত যাত্রী। যাত্রীদের কাছ থেকে জানতে পারি পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী বহন করে দৌলতদিয়া লঞ্চ ঘাটে আসে, এতে যাত্রীরা ভয়ে ভয়ে নদী পার হচ্ছে। প্রিয় জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ঘর মুখো মানুষ। যাত্রীদের কথা তারা নিরাপদে বাসায় ফিরতে চায়, যাত্রীদের ভোগান্তি দূর করতে এবং নিরাপদে বাড়িতে ফিরতে এর সঙ্গে লঞ্চ ঘাটে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য,স্কাউট দল। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। 

সময় বাড়ার সাথে সাথে যাত্রীদেরও চাপ বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া প্রতিবছরের ন্যায় এবার যাত্রীরা কম ভোগান্তির শিকার হয়েছে বলেও জানা গেছে। ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে  ঈদের জন্য ২২ টি লঞ্চ চলাচল করবে।

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী

২১ এপ্রিল, ২০২৩,  11:22 PM