শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি

#
news image

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। সোমবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতুতে এই টোল আদায় হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ৩২ ঘণ্টায় সেতুতে রেকর্ড সংখ্যক গাড়ি পরাপার হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গেলো ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দিয়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছিল ২ হাজার ৭শ’।

সব মিলিয়ে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ছুটির প্রথমদিনে ঈদযাত্রায় সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।

নাগরিক প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  10:39 PM