ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত পরিচয় এক লাশ উদ্ধার

#
news image

ফরিদপুরের মধুখালীতে আনুমানিক (৫০) বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।

(১৯ এপ্রিল) বুধবার ভোর ৬ টার দিকে গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের মাঠে রশি দিয়ে বাঁধা লাশটির খবর মেলে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, বুধবার ভোর ৬ টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ এর মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের মাঠের রাস্তার পাশ থেকে গলা ও এক হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের বুকে ধারালো অস্ত্রের কমপক্ষে সাতটি জখম রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। 

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

১৯ এপ্রিল, ২০২৩,  10:25 PM