সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
১৮ এপ্রিল, ২০২৩, 7:45 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ'র ১০ কেজি করে চাল পেল ৩ হাজার ৬৭৫ জন দুস্থ পরিবার। মঙ্গলবার উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবনে ভিজিএফ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, প্যানেল চেয়ারম্যান ও দহবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি স্বপন কুমার বর্মণ, দহবন্দ ইউনিয়নের কৃষি উপ-সহকারি ছামিউল ইসলাম, সচিব সুজন সরকার, দহবন্দ ইউপি সদস্য আতোয়ার রহমান, আনারুল ইসলাম, মাসুদ রানা, ফাসিউল ইসলাম প্রমূখ।
০৯ ওয়ার্ডের বাসিন্দা মহিরন বেওয়া (৭০) বলেন, বাবা কয়েক বছর আগে মোর সোয়ামি মারা গেছে অনেক অভাব আর টানা পোড়ার মধ্যে দিয়ে কোনো মতো জীবণ পাড় করতিছোম, যাই হোক রে বাবা ঈদের সময় ১০ কেজি চাউল পালুম, তাও ঈদের দিন ভাত আন্দিয়া খাবার পামো তো। দোয়া করি চেয়ারম্যানোক তাই মোক ছিলিপ খেন দিছে। আল্লাহ তার ভালো করুক।
ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩৬৭০ জন উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।