উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
১৮ এপ্রিল, ২০২৩, 7:44 PM
উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিল গাববাড়ি গ্রামের অনিল হালদারের স্ত্রী মনষা হালদার (৬০)কে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে তিনি নিহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল সোমবার ১৭এপ্রিল রাত অনুমানীক ১০:১০ সমায় মনষা হালদার (৬০),পার্শ্ববর্তী আগৈলঝড়া উপজেলার মোল্লাপাড়ার হরিনাম কীর্তন অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় আগৈলঝড়া উপজেলার আশকোর গ্রামের দুলাল (৪০), নামক এক ব্যক্তি মোটর সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন।
দুলাল নিয়ন্ত্রণ হারিয়ে মনষা হালদারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আহসান জানান,বিট অফিসার এস আই সজিব মন্ডল ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশের সুরাতাহাল করেন।অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।