শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৬ হাজার পরিবারকে খাবার দিতে ইফতার পার্টি বাদ দিয়েছে বিসিবি

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে, রমজান মাসে নিয়মিত ইফতার পার্টির পরিবর্তে ৬ হাজার গরীব-দুস্থ পরিবারকে খাবার এবং বিভিন্ন পন্য সামগ্রীর  প্যাকেট বিতরণ  করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিসিবির একাডেমি গ্রাউন্ডে গরীব-দুস্থদের মাঝে খাবার এবং  এ সকল  প্যাকেট বিতরণকালে   বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা ইতোমধ্যে ৬ হাজার প্যাকেট  তৈরি করেছি, যেখানে খাবার ও প্রয়োজনীয় পন্য সামগ্রী ছিলো। ইতোমধ্যে সেই প্যাকেটগুলো দুস্থ-গরীবদের মাঝে বিতরণ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমাদের দল আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী  সংগঠনগুলোকে  ইফতারের আয়োজন না করে দুস্থদের মাঝে খাবার বিতরণের নির্দেশনা দিয়েছেন। ইফতার পার্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার পরিবর্তে সুবিধাবঞ্চিতদের সাহায্য করা গুরুত্ব¡পূর্ণ। বিসিবি থেকেও আমরা প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করতাম কিন্তু এ বছর প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইফতার পার্টি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আজ একাডেমি মাঠে বিসিবি গ্রাউন্ডসম্যান, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মীদের খাবার ও পন্য সামগ্রীর  প্যাকেট  বিতরণ করেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আজ আমরা এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেছি। প্যাকেটগুলো ঢাকার কিছু ভেন্যুতে ও বাইরে বিতরণ করা হবে।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  11:04 PM