কলমাকান্দায় নিজ ঘর থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার 

#
news image

নেত্রকোনার কলমাকান্দায় নিজ ঘরের শয়ন কক্ষ থেকে গলায় ডিশ লাইনের তার প্যাচানো যুবলীগ নেতা  মো. আব্দুল আওয়ালের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে কলমাকান্দা শহরের মাছ মহাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাম উদ্ধার করে মর্গে পাঠায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আওয়াল কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। শহরের মাছ মহল এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর ছেলে। তিনি দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল কালাম জানান, শুক্রবার রাতে নিজ ঘরে খাটের ওপর ডিশের তার প্যাচানো লাশ দেখতে পায় প্রতিবেশীরা। তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে এদিন স্ত্রী তার বাবার বাড়ি ছিল। তবে স্ত্রী সেলিনা আক্তারের আওয়ালের পারিবারিক কলহ ছিল বলে জানায় প্রতিবেশীরা।

সব দিক বিবেচনায় নিয়ে এ ঘটনা তদন্ত করা হচ্ছে। দ্রুতই এর রহস্য উন্মোচন হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মেহেদী হাসান, নেত্রকোনা

১৫ এপ্রিল, ২০২৩,  10:57 PM