পঞ্চগড় - তেতুলিয়া মহাসড়কে ৪৫ বছরের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
মোঃ মাহামুদুল ইসলাম, পঞ্চগড়
১৪ এপ্রিল, ২০২৩, 8:00 PM

পঞ্চগড় সদর উপজেলায় পঞ্চগড় -তেতুলিয়া মহাসড়কে কাশেম (৪৫) নামে এক পথচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত এলাকার পঞ্চগড়- তেতুলিয়া মহাসড়কে ঐ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।মৃত আবুল কাশেম পঞ্চগড়ের আহমেদনগর এলাকার হাসান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে মুহুরিজোত এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করে পিবিআই সদস্য ও তদন্ত টিম।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তিকে দেখতে কিছুটা ভারসাম্যহীন মনে হচ্ছে। কারণ, তার শরীরে বেশ কয়েকটি কাপড় পরা ছিল এবং পায়ে কোনো জুতা ছিল না। পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া হয়েছে।