শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মুক্তি পাঁচ্ছে সাকিবের প্রথম চলচ্চিত্র

#
news image

সাকিব আল হাসান ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন। কিছু দিন আগেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল এত সব কিভাবে করেন, সাকিবের জবাব ছিল, 'যে পারে সে সবই পারে'। এমনটা যে শুধু তিনি মুখে বলেন না, আরও একবার তার প্রমাণ দিলেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। অবশ্য গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩,  2:07 PM