শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

#
news image

উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপির।

এদিকে, উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেওয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কতা জারি করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ংইয়ং এলাকা থেকে ০৭২৩ জিএমটিতে মধ্যম পাল্লার কিংবা দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। 

সামরিক সূত্র আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়।   
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।

উত্তর কোরিয়া চলতি বছর তীব্র ক্ষমতাসম্পন্ন কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সূত্র: বাসস

নাগরিক অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩,  12:50 PM