লালপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)
০৪ এপ্রিল, ২০২৩, 9:51 PM
লালপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবন্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নাটোরের লালপুরে সন্ধ্যায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় তিনি বলেন, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ও অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতি প্রসারিত করতে পারলে তাদের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক করা সম্ভব। তাই এসব অসহায় বাচ্চাদের প্রতি আমাদের আন্তরিকতা দিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান, গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হযরত আলী প্রমূখ।