মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
০৪ এপ্রিল, ২০২৩, 7:28 PM

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক যোগদান করলেন ড. উর্মি বিনতে সালাম জেলায় তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। একটি সুষ্ঠু ও গণমুখি প্রশাসন গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা কামনা করেন।
৪ জুলাই মঙ্গলবার দূপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস,এম,উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, বাংলাভিশনের প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, মৌমাছি কণ্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।