জনগণের চাহিদা-পূরণই শেখ হাসিনার উন্নয়নের প্রেরণার উৎস- ডেপুটি স্পীকার

#
news image

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়েও ভেঙ্গে পড়েন নি, তিনি জনগনের জন‌্য নিরন্তর উন্নয়ন করে যাচ্ছেন। তিনি প্রতিটি মানুষকে গৃহহীণমুক্ত করতে চান, শতভাগ শিক্ষিতের জাতি গড়তে চান ও প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ‌্যুৎ দিতে চান এবং জাতির এসব লক্ষ‌্য বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। জনগনের জন‌্য উন্নয়ন করার মানসিক শক্তি তিনি পান তাঁর পিতার আদর্শ থেকে এবং জনগণের চাহিদা-পূরণই তাঁর উন্নয়নের প্রেরণার উৎস।

আজ (সোমবার) সাঁথিয়ার ভুলবাড়িয়া ইউপি-মাধপুর বাজার রোড এর পিএসসি গার্ডার ব্রিজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও জনগনের জন‌্য কাজ করার আকাঙ্খাই বাংলাদেশ আওয়ামী লীগকে সব সময় উজ্জীবিত রাখে। দলের নেতা কর্মীদের জনগণের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে। জনগনের যে কোন বিপদে-আপদে পাশে দাড়ানোই আমাদের মহান নেতার শিক্ষা। আমরা রাজনীতি করি জনগণের জন‌্য।

এছাড়া আজ সকালে রামচন্দ্রপুর হাপানিয়া এদাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।  

ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এম এ হাই, সাঁথিয়া (পাবনা)

০৩ এপ্রিল, ২০২৩,  7:45 PM