উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

#
news image

বরিশাল জেলার উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ৩নং ওয়ার্ডের মোঃ ইউসুফ হোসেন হাওলাদারের ছেলে শামিম হাওলাদার (২৫),

২ এপ্রিল রবিবার ভোরে নিজের পুকুরে মটার দিয়ে পানি দেয়ার সময় বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটে পড়ে। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামিমকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে ওই যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

এ ব্যপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

উপজেলা সংবাদদাতা

০৩ এপ্রিল, ২০২৩,  10:11 AM