জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

#
news image

জয়পুরহাটে ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার পুরানাপৈল বাইপাস মোড়ের পাকুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু নুসরাত জাহান রুমা (৪) সদর উপজেলার পুরানাপৈল মাস্টারপাড়া এলাকার রুহুল আমিনের মেয়ে। আহতরা হলেন, শিশুর মা কুলসুম (২১) ও অটোরিকশা চালক মীর শহীদ (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার পুরানাপৈল বাজার থেকে একটি ট্রাক্টর হিচমীর দিকে আসছিল। পথে পুরানাপৈল বাইপাস মোড়ের পাকুরতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত শিশুটির মা কুলসুম ও অটোরিকশা চালক হাসপাতালে চিকিৎসাধীন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুজন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

আহসান হাবীব আরমান, জয়পুরহাট

০১ এপ্রিল, ২০২৩,  11:25 AM