ছাতকে দু''পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ আহত ৫০
সাকির আমিন, ছাতক (সুনামগঞ্জ)
০১ এপ্রিল, ২০২৩, 11:24 AM

সুনামগঞ্জের ছাতকে সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে দু" পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা পুরুষ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
বৃ্হস্পতিবার বিকেলে আইনাকান্দি গ্রামের মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণ নিয়ে আইনাকান্দি গ্রামের আশিকুল ইসলাম ও হারুন অর রশিদ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষ সহ অর্ধশত লোক আহত হয়েছেন। আহত ফয়জুর রহমান,সৈয়দুর রহমান,আব্দুল হাকিম,মাছিম খাঁ, লিলু মিয়া সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মসজিদ-মাদ্রাসার দেয়াল নির্মাণের কাজ চলমান। দেয়াল নির্মাণ কাজে আশিকুল ইসলাম পক্ষের লোকজন বাঁধা দিলে গ্রামবাসীর সঙ্গে তাদের সংঘর্ষের সৃষ্টি হয়। মসজিদ-মাদ্রাসার জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে বলে সূত্র জানায়।
ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।