ফুলবাড়ীতে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
৩১ মার্চ, ২০২৩, 10:48 AM

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলবাড়ী শাখার উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০মার্চ) ৬ই রমজান ফুলবাড়ী শাখার তৃতীয় তলায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম সিরাজী এর সভাপতিত্বে ও মো. আবু তারেক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ সুলতানুল আলম, মাওলানা শাহাদত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত প্রমুখ।
বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণে ইসলামী ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোআ পরিচালনা করেন ফুলবাড়ী ডিএসএস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদত উল্লাহ।