তেতুলিয়ায় ১কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী আটক

#
news image

পঞ্চগড়ে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ। গত রাতে ১ কেজি গাঁজা সহ ডিবি পুলিশের বিশেষ অভিযানে  মাজহারুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

বুধবার (২৯ শে মার্চ) রাতে জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের এসআই/ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ও সঙ্গীয় এসআই/ আসাদ, এসআই/ লিপন, এএসআই নয়ন, এএসআই ফারুক ও ফোর্সসহ তেতুঁলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে তেতুঁলিয়া থানাধীন আজিজ নগর গ্রামস্থ বাংলা টি ইন্ডাস্ট্রি লিঃ এর সামনে পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের উপর হইতে ধৃত আসামী মোঃমাজহারুল ইসলাম (২৩) আটক করা হয়। সে উপজেলার হাপিজোত গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।এসময় তার কাছে থাকা ১ কেজি গাজা জব্দ করা হয় বলে জানা গেছে। আজ ৩০ মার্চ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গাঁজাসহ এক মাদক কারবারিকে আটকের বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। 

এ বিষয়ে তেতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাহামুদুল ইসলাম, পঞ্চগড়

৩১ মার্চ, ২০২৩,  10:35 AM