নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডলসহ দুই জন গ্রেফতার

#
news image

নওগাঁর ধামইরহাটে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডলসহ শ্রী পরেশ চন্দ্র পাল (৫৪) ও মো. তরিকুল ইসলাম (৪০) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা সদর দক্ষিণ চকযদু (হাটখোলা) দূর্গা মন্দিরের পূর্ব পাশে এসআই মো. আব্দুল মোমিন ও সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় ২০ পিচ টাপেন্টাডলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদর দক্ষিণ চকযদু (হাটখোলা) এলাকার দ্বীপ নারায়নের ছেলে শ্রী পরেশ চন্দ্র পাল ও মৃত তমিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

সাইফুল ওয়াদুদ, নওগাঁ

৩০ মার্চ, ২০২৩,  9:43 PM