সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন
এস এম মনিরুল ইসলাম, সাভার
৩০ মার্চ, ২০২৩, 9:22 PM

সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত ফিতে বৈকালিক স্বাস্থ্য সেবা'র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসকদের নির্ধারিত ফিতে বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ফরিদ হোসেন মিঞা,
ঢাকা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহবুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে একজন কনসালটেন্টের নির্ধারিত ফি ধরা হয়েছে ৩০০ টাকা ও মেডিকেল অফিসার ২০০ টাকা।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্থ্যা ৬টা পর্যন্ত তাঁরা হাসপাতালে নিজস্ব চেম্বারে বসে নির্ধারিত এই ফিতে রোগী দেখবেন।
পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প সংখ্যক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে একটি।