শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মিসিসিপিতে টর্নোডোর আঘাতে ২৩ জনের মৃত্যু

#
news image

যুক্তরাষ্ট্রের মিসিসিপিজুড়ে টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ঝড়টি যাওয়ার পথে ১৬০ কিলোমিটার এলাকায় ক্ষতির চিহ্ন রেখে গেছে।

মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা একাধিক টুইট বার্তায় জানিয়েছে, পশ্চিম মিসিসিপির সিলভার সিটিতে ঝড়টি আঘাত হানার পর অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো কাজ করার সময় চারজন নিখোঁজ হয়েছে,।

সংস্থাটি বলেছে, ‘"দুর্ভাগ্যবশত, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

টর্নেডোটি ঘণ্টায় ১১৩ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উত্তর-পূর্বে প্রবাহিত হয়েছে। এটি দুর্বল না হয়ে আলাবামার দিকে ধাবিত হয়েছে। সিলভার সিটি এবং রোলিং ফর্কের গ্রামীণ শহরগুলো ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে।

রোলিং ফর্কের শার্কি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্যাসের পাইপে লিক হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আটকা পড়েছে। 

মিসিসিপির গভর্নর টেট রিভস শুক্রবার রাতে এক টুইটে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে এবং কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের জন্য আরও অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন।

নাগরিক অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৩,  10:50 AM