অবৈধ পুকুর খননের সময় ভ্রাম্যমাণ আদালতে আটক ১
মোঃ সৌরভ হোসাইন (সবুজ), সিরাজগঞ্জ
২৭ মার্চ, ২০২৩, 10:17 AM

সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের সময় ১ জন কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার মহিষলুটি এলাকার হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের পাশে অবৈধ্য ভাবে পুকুর খননের সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়া দিঘী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গোলাপ আলী কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার নওগাঁ ইউনিয়নের বেশ কয়েকটি বিলে অবৈধ ভাবে পুকুর খনন গত বছর থেকে হয়ে আসছে। প্রশাসনের অনুমতি না নিয়ে রাজনৈতিক ছত্রছায়া ব্যাবহার করে এবং প্রভাবশালী ব্যাক্তির নির্দেশে এগুলো পুকুর খনন করা হচ্ছে । ইউনিয়নের যেগুলো বিলে পুকুর খনন করা হচ্ছে সেগুলো বিলের জমিতে বছরে তিন ফসল আবাদ হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ প্রতিবেদককে জানান , অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে রাত ও দিন সমানভাবে অভিযান চলবে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। তাড়াশ উপজেলার কোথাও কোন বিলে ফসলি জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না।