শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হজ ফ্লাইটের শিডিউল চেয়েছে মন্ত্রণালয়

#
news image

সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জরুরিভিত্তিতে হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করতে হজযাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত তিনটি এয়ারলাইন্স সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল রবিবার (২৬ মার্চ) এ চিঠি পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, জরুরিভিত্তিতে হজের ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান ও ফ্লাইনাসের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, ‘চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হিজরি ১৪৪৪ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং মক্কা ও মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যাবলি সম্পাদনের জন্য জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল জানা প্রয়োজন।

এমতাবস্থায় জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখায় পাঠানোর অনুরোধ করা হয় চিঠিতে। 

উল্লেখ্য, চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে। এ বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। হজের আগে ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

নাগরিক প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৩,  10:16 AM