শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ

#
news image

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। নিজের ফেসবুক পেজ থেকে বুধবার এই ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এ ছাড়া ভিন্ন একটি ব্লগ পোস্টে মেটা জানায়, নতুন সংস্করণের ডেস্কটপ অ্যাপটির নাম হোয়াটসঅ্যাপ ফর উইন্ডোজ। এটি দ্রুত লোড হবে। ইন্টারফেসও হবে মোবাইলের মতো।

এটি ডাউনলোড করা যাবে মাইক্রোসফট স্টোর থেকে। অ্যাপটির মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ আটজন পর্যন্ত ভিডিও চ্যাট করা যাবে। অডিও কলে যুক্ত করা যাবে সর্বোচ্চ ৩২ জনকে। সময়ের সঙ্গে সঙ্গে এই সীমা আরো বাড়ানো হবে। নতুন মাল্টিডিভাইস সক্ষমতা যুক্ত করার ফলে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে চালানো যাবে। প্রতিটি ডিভাইসে চ্যাট হিস্ট্রি লিংক হবে, লোডও হবে দ্রুত।

এ ছাড়া লিংক প্রিভিউ দেখা যাবে। স্টিকারও ব্যবহার করা যাবে। অন্যান্য প্ল্যাটফরম চালিত ডিভাইসের জন্যও নতুন হোয়াটসঅ্যাপ আনতে যাচ্ছে মেটা। অ্যানড্রয়েড ট্যাবলেট ও ম্যাক কম্পিউটারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ অ্যাপ এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। অচিরেই এগুলো উন্মুক্ত করা হবে। সূত্র : লাইভ মিন্ট

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ মার্চ, ২০২৩,  10:32 AM