শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জন্মদিনে মানবিক উদ্যোগ নিলেন সাকিব 

#
news image

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের খেলায় তিনি যেমন ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই সেরা। ঠিক তেমনি মাঠের বাইরেও তিনি পালন করেন অলরাউন্ডার ভূমিকা। কখনও তাকে দেখা যায় ব্যবসায়ী রূপে আবার কখনো তাকে দেখা যায় জনগণের মানবিক কাজে। এর আগে যখন ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারি।

ঠিক সেই সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। সেসময় করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা। এবার সেই পথেই আরেক ধাপ এগুলেন তিনি। শুক্রবার ছিলো সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন।

আর বিশেষ এ দিনেই এ অলরাউন্ডার উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। এদিকে চলমান আয়ারল্যান্ড সিরিজের আগে দুবাইয়ে এক স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে জন্ম দিয়েছিলেন এক বিতর্কের।

শুধু তাই নয় এর কয়েক দিন আগে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন নিয়েও ছিলেন আলোচনায়। তবে সেসব কিছুকে ছাপিয়ে তার এ বিশেষ মানবিক উদ্যোগ যেন অন্যকিছুই বার্তা দিল।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ, ২০২৩,  10:49 AM