শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কারিনার গাড়িচাপায় ফটোসাংবাদিক আহত

#
news image

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের গাড়িচাপায় আহত হয়েছেন এক ফটোসাংবাদিক। জানা যায়, সম্প্রতি দুর্ঘটনায় আহত বান্ধবী মালাইকা আরোরাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন কারিনা। সেখানে থেকে বাসায় ফেরার সময় তার গাড়িচাপায় ওই ফটোসাংবাদিক আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কারিনার ছবি তুলতে গেলে হুড়োহুড়িতে দুর্ঘটনার কবলে পড়েন ওই ফটোসাংবাদিক।

এরই এই ঘটনার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, মালাইকার বাড়ি থেকে বের হওয়ার পর কারিনার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা। তখনই অভিনেত্রীর গাড়ির চাকা উঠে যায় একজনের পায়ের উপর। সেসময় গাড়ির বাইরে ছিলেন কারিনা। বিষয়টি দেখে চিৎকার করে উঠেন তিনি!

ড্রাইভারের উদ্দেশে কারিনা বলেন, ‘পিছনে যাও’। খানিক দাঁড়িয়ে যান সাংবাদিকের কাছে। আহত চিত্র সাংবাদিক ঠিক আছেন কিনা সেই খোঁজও নেন কারিনা। পর ঘটনার গুরুত্ব বুঝে আস্তে-আস্তে হেঁটে গাড়িতে উঠে চলে যান।

সে সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, গত শনিবার রাতে মুম্বাই-পুনে হাইওয়ে এক্সপ্রেসের খোপোলির কাছে দুর্ঘটনার কবলে পড়ে মালাইকা আরোরার গাড়ি। এতে আহত হন অভিনেত্রী। জখম গুরুতর না হলেও তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। সেখানে চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন তিনি। তাকে দেখতে গিয়েছিলেন কারিনা।

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  1:17 AM