মহেশপুরে অপহরণের ১০দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

#
news image

ঝিনাইদহের মহেশপুরে অপহরণের ১০ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়ে ওই ছাত্রী। দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়। গত ১৪ মার্চ হৃদয় সহ ৪/৫ জন মিলে মেয়েটিকে অপহরণ করে। পরে কুমিল্লায় আত্মগোপন করে হৃদয়। এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ মার্চ মহেশপুর থানায় একটি মামলা করেন তার বাবা। 

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা কুমিল্লা থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এখন আইনীভাবে ভিকটিমকে আদালতে পাঠানো হচ্ছে।

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

২৩ মার্চ, ২০২৩,  5:31 PM