চৌহালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর
মোঃ মাহমুদুল হাসান, চৌহালী
২২ মার্চ, ২০২৩, 6:59 PM

সিরাজগঞ্জের চৌহালীতে চতুর্থ ধাপে ভূমি ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধনের পর উপজেলা পরিষদ হল রুমে ৩৩টি সুবিধাভোগীদের মাঝে কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, থানা অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতি খাতুন, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান, স্থল ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.বছির উদ্দিন প্রমুখ।