সাভারে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা, বাঁধা দিলে মেরে ফেলার হুমকি
এস এম মনিরুল ইসলাম, সাভার (ঢাকা)
২২ মার্চ, ২০২৩, 5:53 PM

সাভারে মো. আজিজুর রহমান নামের এক ব্যাক্তির পৈত্রিক জমিতে জোরপূর্বক মাটি ভরাট করার অভিযোগ উঠেছে ভূমিদস্যু মো. মিজানুর রহমানসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
এ ঘটনায় গত ১৮ মার্চ শনিবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।জানা যায় ভুক্তভোগী আজিজুর রহমান সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।
ভুক্তভোগী মো. আজিজুর রহমান (৪৮) এই প্রতিবেদককে জানান,মো.মিজানুর রহমান(৪০),আবু সিদ্দিক(৫৫) ও রুপ আলী(৪৫) তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মাটি ভরাট করে আমার বাড়ী ঘর দখলের পায়তারা চালাচ্ছে। আমি বাঁধা দিতে গেলে আমাকে বলে তোকে এই মাটি দিয়ে চাপা দিবো তাতে আমাদের মাটি কম লাগবে এমনকি আমাকে মারধর করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে আমি ৯৯৯ এ কল করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসার পর আবারও মিজান, সিদ্দিক ও রুপ আলী পূনরায় আমার জমিতে জোরপূর্বক মাটি ভরাট করার কাজ করে। পরে আমি স্থানীয় লোকজনের পরামর্শক্রমে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করি।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভার মডেল থানাধীন মুশুরীখোলা মৌজাস্থিত আর,এস খতিয়ান নং-৪৫৫, আর.এস দাগ ২১২০, ২১২১, জমির পরিমাণ ২৮ শতাংশ। এর মধ্যে ২১ শতাংশ সম্পত্তি মো. আজিজুর রহমান পৈত্রিক ও খরিদ সূত্রে মালিক। এই সম্পত্তির সঠিক সীমানা নির্ণয় পূর্বক সম্পত্তির মধ্যে বিভিন্ন মৌসুমী ফসলাদি রোপন করিয়া সকলের জ্ঞাতস্বারে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। বেশ কিছু দিন পূর্ব হইতে ভূমিদস্যু বিবাদী ১। মো: মিজানুর রহমান (৪০), পিতা-মৃত আলী মিয়া, সাং-চাইরা, ২। আবু সিদ্দিক (৫৫). পিতা- তোতা মিয়া, সাং-দক্ষিণ ঝাউচর, ৩। রুপ আলী (৪৫), পিতা-মৃত দুদু মিয়া, সাং-চাইরা, ঢাকা জেলার সাভার থানায় তাহাদের কতিপয় লোকজন ভুক্তভোগী আজিজুর রহমানের ওই সম্পত্তি হইতে উদখাত/বিতাড়িত করার ষড়যন্ত্র করাসহ সম্পত্তি জবর দখলের পায়তারা করিয়া আসিতে থাকে এবং বিভিন্ন সময় অচেনা লোকজন দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে ভুক্তভোগী জানান। ইহাতে বিবাদীরা তার উপর আরো বেশী ক্ষিপ্ত হইয়া তাকেসহ তার পরিবারের লোকজনদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকী দিয়া আসিতে থাকে এবং তার সহিত চরম বিরোধে জড়িয়ে পড়ে। এমতাবস্থায় ১৫/০৩/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণসহ অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী তার উক্ত সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করিয়া ট্রাক দিয়া ওই সম্পত্তির মধ্যে মাটি ভরাটের কাজ শুরু করে। ঘটনা দেখিয়া বিবাদীদের অবৈধ কাজে বাধা প্রদান করিলে, বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারধর করিতে উদ্যত হয় এবং হুমকী দিয়া বলে যে, বিবাদীদের কাজে বাধা প্রদান করিলে, বিবাদীরা তাকে জীবনে শেষ করিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকী দিয়া চলিয়া যায়। বিবাদীদের এহেন হুমকীসহ কথাবার্তায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। বিবাদীরা যেকোন সময় আমাদের জান মালসহ বড় ধরনের ক্ষতি সাধন করে তাদের সম্পত্তি জবর দখল করাসহ সম্পত্তিতে শান্তিসহ প্রাণ নাশের মত ঘটনা ঘটাইতে পারে বিধায় বিষয়টি এলাকার লোকজনদের জানাইয়া থানায় আসিয়া অভিযোগ করতে বাধ্য হয়।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে একাধীকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এমন একটা অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আমরা ব্যবস্থা নিবো।