মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

#
news image

ঊাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপণ করেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো.আমরিুল আলম মিলন। পর্যায়ক্রমে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইসচেয়ারম্যান ফাহিমা ছাবুলসহ সরকারি ভিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শিশু সমাবেশ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অপর দিকে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এস, এম কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বঙ্গবন্ধুর জীবনী ওপর আলোচনায় অংশ গ্রহন করেন বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট মো. আমরিুল আলম মিলন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক, মো. হারুন-অর-রশীদ প্রমুখ।  

এছাড়াও  উপজেলার পোলেরহাটে বাগেরহাট মহিলা কৃষি ইনিস্টিটিউটেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। ইনিস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ প্রমুখ।

উপজেলা সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৩,  7:43 PM