নান্দাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস পালিত

#
news image

ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোয়ারা জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মাজাহারুল হক ফকির সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শুভ সংঘ নান্দাইল শাখার উদ্যোগে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শিশু ওয়ার্ডে ভর্তিকৃত শিশুদের উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী ও শুভ সংঘের প্রতিনিধি সাংবাদিক আলম ফরাজী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মোঃ শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ) 

১৭ মার্চ, ২০২৩,  7:11 PM