শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

হাসপাতালে মেহেদী হাসান

#
news image

আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবারের অনুশীলনে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি।

জানা যায় চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনও নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য।

এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২৩,  6:33 PM