উজিরপুরে ইমামদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা 

#
news image

বরিশাল জেলার উজিরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রদায়িক সম্প্রীতি , সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
১৫ মার্চ বুধবার দুপুর ১২ টায় উজিরপুর উপজেলা পরিষদের  সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু। বক্তৃতা করেন এস.আই জসীম উদ্দিন, উজিরপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী, মাওলানা মাহমুদুল হক মিরাজ। এছাড়া উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জহিরুল ইসলাম সাগরের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানি শীল প্রমুখ।
 
এসময় প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান,ইমাম ও আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, দেশের শান্তি বজায় রাখতে হলে আপনাদেরকে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে, খেয়াল রাখতে হবে যাতে করে কোন ভুল ব্যাখ্যার কারণে অশান্তি বিরাজ না করে।তাই সবাইকে সজাগ ও সচেতন থাকার জন্য অনুরোধ করেন।

মোঃ মাহফুজুর রহমান, উজিরপুর

১৫ মার্চ, ২০২৩,  7:35 PM